শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আপনারা আমাকে নির্বাচিত করে ঋণী করেছেন : বদিউজ্জামান সোহাগ

বাগেরহাটে শরণখোলায় এক শুভেচ্ছা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বদিউজ্জামান সোহাগ। ছবি : কালবেলা
বাগেরহাটে শরণখোলায় এক শুভেচ্ছা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বদিউজ্জামান সোহাগ। ছবি : কালবেলা

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে ঋণী করেছেন। আপনাদের কোনো প্রয়োজনে আমার পেছনে দৌড়াতে হবে না। আমিই আপনাদের কাছে ছুটে আসব। আপনাদের সেবক হয়ে থাকতে চাই। যে প্রত্যাশা নিয়ে আমাকে বিজয় উপহার দিয়েছেন, সেই আশা পূরণ করতে সবসময় আপনাদের সহযোগিতা চাই।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় রায়েন্দা বাজারের পূর্ব মাথায় এক শুভেচ্ছা অনুষ্ঠানে যোগ দিয়ে বদিউজ্জামান সোহাগ এসব কথা বলেন। সেখানে হাজারো জনতার ভালোবাসায় সিক্ত হন।

এর আগে তিনি উপজেলা সদরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা এবং তার প্রয়াত শ্বশুর বাংলাদেশ ছাত্রলীদের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাদলের কবর জিয়ারত করেন।

বদিউজ্জামান সোহাগ বলেন, আমি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ, আমাকে নৌকার মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন। আজকে আমার এ বিজয়ের সব কৃতিত্ব শেখ হাসিনা এবং মোরেলগঞ্জ ও শরণখোলাবাসীর। আমি আমার সর্বোচ্চ দিয়ে সেই মান রাখার চেষ্টা করব।

বদিউজ্জামান সোহাগ আরও বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের অপরাজনীতির বিরুদ্ধে শেখ হাসিনা দীর্ঘ লড়াই-সংগ্রাম করে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিফলন আমরা গতকালকে দেখেছি। নারী-পুরুষ, আবালবৃদ্ধাবনিতা ভোট কেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।

সবশেষে নির্বাচনকে সফল করতে নিরলসভাবে কাজ করার জন্য উপজেলা নির্বাচন পরিচালনা কমিটিসহ দলের নেতাকর্মী ও সকল জনগণকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেন বদিউজ্জামান সোহাগ।

শুভেচ্ছো অনুষ্ঠানে প্রবীণ আওয়ামী লীগ নেতা এম এ রশিদ আকন, উপজেলা পরিষদের চেয়রাম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মইনুল ইসলাম টিপু, সদস্য সচিব রফিকুল ইসলাম কালাম, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, খোন্তাকাটার সাধারণ সম্পাদক মো. তাজু সরদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন থেকে নৌকা প্রতীকে ১ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১০

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১১

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১২

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১৩

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৪

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৫

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৬

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৭

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৯

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

২০
X