বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ
পিরোজপুর-২

মঞ্জুর ৩৮ বছরের সাম্রাজ্যে হানা দিয়ে এমপি হলেন মহিউদ্দিন মহারাজ

নতুন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ। ছবি : সংগৃহীত
নতুন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ। ছবি : সংগৃহীত

পিরোজপুর-২ আসনের (ভান্ডারিয়া, কাউখালি, নেছারাবাদ) ৩৮ বছরের সাম্রাজ্যের ইতি ঘটল বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর। এই আসনে নতুন সাংসদ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ।

বেসরকারি ফলাফলে দেখা গেছে- তিন উপজেলা মিলিয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ১ হাজার ৪৯৬ ভোট আর নৌকা নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৭১ হাজার ৫২১ ভোট।

পিরোজপুর-২ আসনের ৬ বারের সংসদ সদস্য জাতীয় পার্টি (জেপির) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। টানা ১৪ বছর মন্ত্রী ছিলেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ। তার সময়ে এলাকায় ব্যপক উন্নয়ন হওয়ায় প্রায় চার দশক ধরে ছিলেন অপ্রতিরোধ্য। তবে কয়েক বছর ধরে তাকে শক্ত চ্যালেঞ্চের মুখে ফেলেছেন তারই সাবেক পিএস মহিউদ্দিন মহারাজ। এবার জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ার হোসেন মঞ্জুকে হারতে হয়েছে শিষ্যের কাছে।

তিন উপজেলার মধ্যে ভান্ডারিয়াতে আনোয়ার হোসেন মঞ্জু (নৌকা) পেয়েছেন ২৬ হাজার ৬১ ভোট। আর মহিউদ্দিন মহারাজ পেয়েছেন ৪০ হাজার ৬০৭ ভোট। এই উপজেলায় ১৪ হাজার ৫৪৬ ভোট বেশি পান মহারাজ। সবচেয়ে চমক ছিল এই উপজেলার ৩ নং তেলিখালী ইউনিয়নে। এখানকার ভোটাররা একজোট হয়ে নৌকার বিপক্ষে ভোট দিয়েছেন।

৯টি ওয়ার্ডের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ঈগল প্রতীকে মহিউদ্দিন মহারাজ পেয়েছেন ১৫হাজার ৪ ভোট। অন্যদিকে এখানকার একাধিকবারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী প্রভাবশালী রাজনীতিবিদ আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন মাত্র ৪৯ ভোট।

কাউখালী উপজেলাতেও মঞ্জুর থেকে ঈগল প্রতীক নিয়ে মহারাজ প্রায় সাড়ে তিন হাজার ভোট বেশি পেয়েছেন। প্রাপ্ত ফলাফলে- ঈগল পেয়েছে ১৩ হাজার ২৭০ ভোট অন্যদিকে নৌকা পেয়েছে ৯ হাজার ৮৭৪ ভোট।

জেলার নেছারাবাদ উপজেলায় ঈগল প্রতীক নিয়ে মহিউদ্দিন মহারাজ পেয়েছেন ৪৭ হাজার ৯১৯ ভোট আর নৌকা নিয়ে জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৩৫ হাজার ৫৮৬ ভোট। এখানে নৌকার থেকে ঈগল বেশি পেয়েছে ১২ হাজার ৩৩ ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, টিকিট বিক্রি শুরু

খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার

বাড়ছে সুরমা নদীর পানি, দুর্যোগ প্রস্তুতি জোরদারের নির্দেশ

ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশের আগেই বৃত্তির ফল ফাঁস, ডিপিই কর্মকর্তা বরখাস্ত

ভারী বর্ষণে জলাবদ্ধতা, সাতক্ষীরায় বিপর্যস্ত জনজীবন

চলমান দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

১০

পেনশনে বড় সুখবর, কারা পাচ্ছেন বাড়তি সুবিধা?

১১

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা, পানিবন্দি ও খাবার সংকটে বাসিন্দারা

১২

এবার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে নিজের নামে রাখলেন ট্রাম্প

১৩

সেতু গড়তে নদীর গলায় বাঁধের ফাঁস

১৪

শনিবার রংপুরে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

১৫

শিগগির জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

১৬

এক যুগ পর মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, কী হয়েছিল শেষ দেখায় 

১৭

বৃষ্টিতে প্লাবিত লোহাগাড়া, পানিবন্দি ৩০ হাজারের বেশি

১৮

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮

১৯

দেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

২০
X