ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

চৌগাছা-ঝিকরগাছায় শান্তির সুবাতাস বইবে : ডা. তুহিন

নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত আওয়ামী লীগের প্রার্থী ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন। ছবি : কালবেলা
নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত আওয়ামী লীগের প্রার্থী ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন।

সোমবার (৮ জানুয়ারি) দিনব্যাপী তিনি ঝিকরগাছার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। এদিন সকাল থেকেই হাসপাতাল রোডে দৌলতুন্নেসা-ওহাব ফাউন্ডেশনে নেতাকর্মীরা ভিড় জমাতে থাকেন। এসময় নেতাকর্মীদের সাথে ডা. তুহিন সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের বিভিন্ন নির্দেশনা দেন।

এ সময় তিনি বলেন, এখন থেকে চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় শান্তির সুবাতাস বইবে। কোনো ধরনের সহিংসতা আমি সমর্থন করবো না। যারা এসব কাজ করবে তাদের দায়িত্ব আমি নিতে পারব না। এ সময় তিনি বলেন, সকলের সাথে আমি সমন্বয় করে কাজ করব। সংখ্যাগরিষ্ঠদের মতামতকে প্রাধান্য দিব।

তিনি বলেন, এই জনপদের উন্নয়নে আমি কাজ করব। একটি পূর্ণাঙ্গ হৃদরোগ হাসপাতালের মাধ্যমে হৃদরোগীদের সেবা নিশ্চিত করবো, নার্সিং ইনস্টিটিউট করব, বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির জন্য ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করব। এসময় তিনি এলাকায় শান্তি স্থাপন ও উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এই জনপদকে মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজ মুক্ত করার জন্য আমি সক্রিয় ভূমিকা পালন করব।

ডা. তুহিন বলেন, আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মত রাষ্ট্রপ্রধান হয়েছেন। আমি নিজেকে মানবসেবায় আগেই উৎসর্গ করেছি। জননেত্রীর সহযাত্রী হিসেবে মানবসেবাকে আরও ত্বরান্বিত করব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহসভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষীসহ স্থানীয় নেতাকর্মী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফ’র

দীর্ঘ বিরতি শেষে ফের পরীক্ষায় বসছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১০

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১১

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১২

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৩

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৮

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

১৯

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

২০
X