গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সাঘাটা উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা

অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। ছবি : কালবেলা
অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রোববার (৭ জানুয়ারি) গাইবান্ধার সাঘাটা উপজেলা চেয়ারম্যানকে পথরোধ করে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে সাঘাটা উপজেলার ভরতখালি এলাকায় উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর ও তার মা প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার বোন বেলী বেগমকে পথরোধ করে সন্ত্রাসী কায়দায় মারধর করেছে প্রতিপক্ষ সমর্থকরা।

হামলায় গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর কবিরকে গাইবান্ধা আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের মা বেলী বেগম বলেন, সিএনজিযোগে হাট ভরতখালি এলাকায় পৌঁছালে আমাদের পথরোধ করে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে জাহাঙ্গীরের শরীরে বেদম মারপিট করে। ছেলেকে বাঁচাতে আমি অনেকবার অনুরোধ করেছি। এসময় আমাকেও মেরেছে তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাহাঙ্গীর কবির তার মামাতো বোন স্বতন্ত্র প্রার্থী ফারাজানা রাব্বি বুবলীর কাজ করায় এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।

উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও কোন মামলার খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাস্টমসের দুর্নীতি / বেনাপোল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ  

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল 

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

১০

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১১

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

১২

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

১৩

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

১৪

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়লেন অন্য রোনালদো

১৫

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তার বঞ্চনার অবসান

১৬

নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, জানালেন অর্থ উপদেষ্টা

১৭

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার পলাতক

১৮

পৌরসভার ট্রাকচাপায় পিষ্ট হয়ে মসজিদের খাদেম নিহত

১৯

চাঁদাবাজির মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কারাগারে 

২০
X