লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে আ.লীগের অফিস ভাঙচুর, আহত ১

হামলায় আহত আওয়ামী লীগ কর্মী মো. রমিজ। ছবি : কালবেলা
হামলায় আহত আওয়ামী লীগ কর্মী মো. রমিজ। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়েছে। এ সময় মো. রমিজ (২৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে মারধর করা হয়। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রমিজ ওই এলাকার হোসেনের ছেলে।

সোমবার (৮ জানুয়ারি) রাতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। এর আগে বিকেলে ওই ইউনিয়নের ঝাউডগীর হাজীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

৭ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির লোকজন লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুশাখালী ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদের নেতৃত্বে সজীব, আল আমিন ও সুজনসহ ২০-২৫ লোকজন লোক লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের অফিসে এসে হামলা চালায়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ কর্মী আলাউদ্দিনের ওপর হামলার চেষ্টা করে। তাকে রক্ষা করতে গিয়ে তার চাচাতো ভাই রমিজের ওপর হামলা করে তারা। অভিযুক্তরা গত কয়েকদিন থেকে এলাকায় ভোট বর্জনের লিফলেট বিলি করেছে বলে জানায় স্থানীয়রা।

৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কামাল পাটওয়ারী বলেন, হামলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। রমিজের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়েছে। তার নাকে ও মাথায় আঘাত করা হয়েছে। তাকে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি।

কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির লোকজন আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়েছে। একজনকে পিটিয়ে আহত করেছে। আমি ঘটনাস্থলে এসে পুলিশকে জানিয়েছি। পুলিশ ভাঙচুরকৃত অফিস পরিদর্শন করে গেছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আওয়ামী লীগের অফিসে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

মহাজীবনের যাত্রাপথ

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

১০

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

১১

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

১২

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১৫

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১৬

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১৭

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৮

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১৯

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

২০
X