ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
ঝিনাইদহ-১

ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবি নজরুল ইসলাম দুলালের

নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

ভোট সুষ্ঠু হয়নি, কেন্দ্র দখল, ভোট কেটে নেওয়া ও এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগে ফলাফল প্রতাখ্যান করেন ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ নজরুল ইসলাম দুলাল সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে জেলার শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে প্রার্থীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে ভোট সুষ্ঠু হয়নি। জোরপূর্বক ভোট কেটে নেওয়া, ভয়ভীতি দেখিয়ে এজেন্ট বের করে দিয়েছে নৌকা প্রতীকের সমর্থকরা। রিটার্নিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিয়েও এ ধরনের অনিয়ম বন্ধ করাতে পারেনি। তাই তিনি এই আসনের বিভিন্ন ইউনিয়নের ২১টি ভোটকেন্দ্রের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনের কাছে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, ভোট-পরবর্তী সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রতীকের সমর্থকদের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এমন ঘটনায় পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা ও প্রার্থীর সমর্থকরা উপস্থিত ছিলেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই ৯৪ হাজার ৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম দুলাল পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১০

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১১

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১২

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৩

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৪

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৫

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৬

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৭

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X