কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাইয়ে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাঙামাটির কাপ্তাইয়ে গৃহকর্মীর কাজ করা এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীনে তার মৃত্যু হয়। তার নাম জোনাকি আক্তার (২০)। তিনি কাপ্তাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিনমজুর মিজান মিয়া জাফরের মেয়ে। জোনাকি উপজেলার পিডিবি প্রজেক্টের রাইটব্যাংক এলাকায় একটি বাড়িতে কাজ করতেন।

জাফর জানান, তার বড় মেয়ে জোনাকি আক্তার চার মাস ধরে রাইটব্যাংক এলাকায় বসবাসরত ইলেকট্রিক মেকানিক ইব্রাহিম রানার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেখানেই থাকতেন তিনি। গত ৫ জানুয়ারি জোনাকি বিষপান করে বলে ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে বাবা জাফর জানতে পারেন।

বাবা বলেন, ইব্রাহিম রানা বিষপানের বিষয়টি আমাদের না জানিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মেয়েকে ভর্তি করান। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকালে জোনাকি মারা যান। আমি আমার মেয়ের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই।

ইউপি সদস্য আবুল হোসেন বলেন, মেয়েটি কীভাবে মারা গেছে আমি তা জানি না। তবে শুনেছি বিষপান করেছে।

এ বিষয়ে জানতে একাধিকবার ইব্রাহীম রানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম বলেন, পারিবারিক কলহের কারণে তিনি বিষপান করেছেন বলে জানতে পারি। তদন্ত করে সঠিক বিষয় জানব।ময়নাতদন্ত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ  

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল 

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১০

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

১১

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

১২

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

১৩

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়লেন অন্য রোনালদো

১৪

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তার বঞ্চনার অবসান

১৫

নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, জানালেন অর্থ উপদেষ্টা

১৬

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার পলাতক

১৭

পৌরসভার ট্রাকচাপায় পিষ্ট হয়ে মসজিদের খাদেম নিহত

১৮

চাঁদাবাজির মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কারাগারে 

১৯

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

২০
X