মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী সহিংসতা মামলায় উপজেলা চেয়ারম্যান কারাগারে

মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস। ছবি : কালবেলা
মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস। ছবি : কালবেলা

মেহেরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার একটি মামলায় মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউদ্দীন বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন মুখ্য বিচারিক হাকিম মুজিবনগর আদালতের বিচারক জাহিদুর রহমান।

এর আগে বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে আগাম জামিনের জন্য আত্মসমর্পণ করেন জিয়াউদ্দীন বিশ্বাস। আদালত জামিন আবেদন নামুঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মেহেরপুরের কোর্ট ইন্সপেক্টর মানস রঞ্জন দাস কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনের পরদিন সোমবার (৮ জানুয়ারি) রাতে সংগঠিত সংঘর্ষের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও নৌকা প্রতীকের সমর্থক আলতাব হোসেন বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামলা করেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাসসহ মোট ২৫ জনকে মামলার আসামি করা হয়। মঙ্গলবার (৯ জানুয়ারি) মামলা দায়েরের পর ৩ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, সোমবার রাতে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুপক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছেন। যাদের মধ্যে গুরুতর আহত হন ২১ জন। নৌকার সমর্থকদের আনন্দ মিছিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সাথে এ সংঘর্ষ ঘটে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জিয়াউদ্দীন বিশ্বাসের আনন্দবাস গ্রামের বাড়ির সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে ৮ রাউন্ড ফাকা গুলি ছুড়ে দু-পক্ষকে ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

স্বাধীনতার ৫৭ বছরেও পাকা হয়নি ভরিপাশা-তালতলী সড়ক

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

চট্টগ্রামে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

১০

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

১১

সিএনএনের প্রতিবেদন / ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা

১২

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি মোহনপুর-তালতলা রাস্তায়

১৩

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

১৪

মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য

১৫

বাড়িতে পানি ঢুকলে সবার আগে যে ৭টি কাজ করবেন

১৬

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি পুনর্বিবেচনার আহ্বান হামিমের

১৭

এক প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেল ৪০ জন

১৮

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

১৯

চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে

২০
X