নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে স্বামী-স্ত্রী নিহত

নাটোর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
নাটোর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

নাটোরের লালপুরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৭টার দিকে বাড়ি থেকে আজিমনগর সেটশনে ট্রেনযোগে নওগাঁয় মৃত এক আত্মীয়কে দেখতে যাওয়ার জন্য তারা বের হন। ঘন কুয়াশায় বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উপজেলার দক্ষিণ লালপুর ফিলিং স্টেশনের নিকট তাদের দুজনকে বহনকারী ভটভটি ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চান্দু মোল্লা নিহত হন। স্থানীয়রা তার স্ত্রী আরবী বেগমকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ওই নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

স্থানীয় ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, নিহতরা নওগাঁয় মৃত এক আত্মীয়কে দেখতে যাওয়ার আজিমনগর স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে তাদের মৃত্যু হয়। ওই গাড়িতে তারা দুজনই যাত্রী ছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার থানায় নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর নসিমন চালক পালিয়ে গেছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতবে কারা, শেষ ষোলোর আগে ভবিষ্যদ্বাণী অপটার

সড়কে প্রাণ গেল ২ জনের

এক যুগেরও বেশি সময় ধরে সংষ্কার হয়নি বেড়িবাঁধ, দুর্ভোগে কয়রাবাসী

ফ্রান্স দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন বড় তারকা

নরওয়েকে হারিয়েই ইউরোপের ‘অভিশাপ’ ঘুচাবে ব্রাজিল?

দেশের নয় জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় গেল ‘বাদশা বাহাদুর’

গত বছরের প্রশ্নে পরীক্ষা দিলেন ১০০ শিক্ষার্থী!

মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা জানালেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা

১০

ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে তরুণী

১১

রাশিয়ার অন্যতম বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা 

১২

মসজিদে খতমে নবুওয়ত আলোচনায় পুলিশি বাধার নিন্দা

১৩

সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট, লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে

১৪

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সফল করবে সরকার: মির্জা ফখরুল

১৫

বিচারকের দায়িত্বটা ততটা সহজ নয়: মোশাররফ করিম

১৬

পাকেতা নেই, শঙ্কায় রাফিনহা, নরওয়ের বিপক্ষে ব্রাজিলের খেলবেন কারা?

১৭

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন ১৫ বছরের সূর্যবংশী

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক ১১ জুলাই, থাকছে পরমাণু ইস্যু 

২০
X