পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসা শেষে বনে অবমুক্ত সেই হরিণ

উদ্ধার হওয়া হরিণটি শুক্রবার সুস্থবোধ করছিল। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া হরিণটি শুক্রবার সুস্থবোধ করছিল। ছবি : কালবেলা

বরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া হরিণটি সুস্থবোধ করছে। এটিকে চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে পাথরঘাটার হরিণঘাটা ইকোপার্কের জঙ্গলে হরিণটি অবমুক্ত করা হয়।

এর আগে গত মঙ্গলবার বিষখালী নদীতে ভাসমান অবস্থায় হরিণটিকে উদ্ধার করে কোস্টগার্ড। পরে উদ্ধারকৃত হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এ সময় হরিণটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের গুরুতর জখম দেখা যায়। বন বিভাগ অসুস্থ হরিণটিকে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় নেয়। তিন দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে হরিণটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদ, অমল তালুকদার, জাকির হোসেন খান ও ইমরান হোসাইন প্রমুখ।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় হরিণটি উদ্ধার করে কোস্টগার্ড। হরিণটি অসুস্থ থাকায় তিন দিন চিকিৎসা শেষে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানসহ ৩ দেশে দেড় কোটি ডলারের সহায়তা দেবে জাপান

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

শনিবার ব্যাংক খোলা থাকবে যেসব জেলায়

স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?

৩ দিন পর কুয়েতে ফেরার কথা ছিল, কিন্তু চলে গেলেন ‘না ফেরার দেশে’

ফিফার যে সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান ও মিসর

ফ্রান্সে প্রকাশ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের

মোহাম্মদপুরে অভিযান, আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

ভিনির গোল বাতিল নিয়ে ফিফায় ব্রাজিলের নালিশ, টানল মেসির উদাহরণ

১০

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

১১

শাহজালাল মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন

১২

মাদক প্রতিরোধে ২ পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন 

১৩

আনসার-ভিডিপি একাডেমিতে জাতীয় বেসবল টুর্নামেন্টের উদ্বোধন

১৪

তীব্র তাপপ্রবাহে স্থগিত প্যারিস প্রাইড মার্চ

১৫

এমপি মনিরুলের ক্ষোভ / স্কুলছাত্র গুলি খাবে তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না

১৬

গুমের ঘটনায় যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় নয়: মির্জা ফখরুল

১৭

চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং

১৮

ইকুয়েডরের জার্মান-বধের নায়ক কে এই আর্জেন্টাইন?

১৯

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অটল থাকবে চীন: শি জিনপিং

২০
X