মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ১০:৩০ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অতিথি পাখি শিকারের দায়ে দুই যুবককে অর্থদণ্ড

অতিথি পাখি শিকারের সময় আটককৃতরা। ছবি : কালবেলা
অতিথি পাখি শিকারের সময় আটককৃতরা। ছবি : কালবেলা

যশোরে অতিথি পাখি শিকারের দায়ে দুই যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- মনিরামপুর উপজেলার খানপুর গ্রামের মাওলানা রফিকুল ইসলামের দুই ছেলে মারুফ হোসেন (২১) ও আবুল হাসান (৩৫)।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে এসিল্যান্ড আলী হাসান কালবেলাকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে খানপুর বিলে বিভিন্ন স্থানে পাখি শিকার করছিল মারুফ ও হাসান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুটি অতিথি পাখিসহ তাদের আটক করে। পরে মারুফ ও হাসানকে ভ্রাম্যমাণ আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী চার হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মনিরামপুর থানার উপ পরিদর্শক কানু চন্দ্র উপস্থিত ছিলেন।

অতিথি পাখি সংরক্ষণ, আহরণ, শিকার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের পরিচালক সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান।

বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডও হতে পারে। একই অপরাধ ফের করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে।

পাখি শিকারিদের তৎপরতা দুঃখজনক মন্তব্য করে তিনি বলেন, কোনো ব্যক্তি পরিযায়ী পাখির মাংস ও দেহের অংশ সংগ্রহ বা দখলে রাখলে অথবা বেচা-কেনা করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও সর্বোচ্চ ৩০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১০

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১১

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৩

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৪

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৫

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১৬

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৭

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৮

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৯

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

২০
X