আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে প্রচণ্ড শীতে বৃদ্ধের মৃত্যু 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বগুড়ার আদমদীঘিতে আয়েজ উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের গলি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা। মৃত আয়েজ উদ্দিন নওগাঁ জেলার সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মৃত আয়েজ উদ্দিন সান্তাহার স্টেশনসহ বিভিন্ন স্থানে ভিক্ষা করত। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সারা দিন ভিক্ষা করার পর রাতে মার্কেটের গলিতে ঘুমাত। শীত বেশি হওয়ার কারণে ঠান্ডাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলা ধরণা করছে পুলিশ।

অন্যদিকে শনিবার সকাল ৯টায় উপজেলার উপজেলার দক্ষিণ গনিপুর গ্রামে একটি পুকুরের পানিতে ডুবে রোমান নামের সাড়ে ৩ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু রোমান ওই এলাকার এলাহি আহম্মেদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৩ জানুয়ারি) সকালে শিশু রোমান বাড়ির পাশে খেলার সময় পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পুকুরের পানিতে রোমানকে ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো বাদী না থাকায় দুটি লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় দুটি পৃথক ইউডি মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X