লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে নুরজাহান-মোহাম্মদিয়া ও রাজমহলসহ ৫টি খাবার হোটেল-চাইনিজ রেন্টুরেন্টকে ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকারের লক্ষ্মীপুরের সহকারী পরিচালক নুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ভোক্তা অধিকারের লক্ষ্মীপুরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, বিভিন্ন অনিয়মের ৫টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযানে ১৫টি প্রতিষ্ঠান তদারকি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকা অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা না থাকায় এ দণ্ড প্রদান করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকারের লক্ষ্মীপুরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সূত্র জানায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় নুর জাহান হোটেলকে ৩০ হাজার, মিষ্টির মূল্য তালিকা না থাকা ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে মোহাম্মদীয়া হোটেলকে ২৫ হাজার, নোংরা পরিবেশে খাবার ও বার্গার তৈরির দায়ে বিগ বাইট চাইনিজ অ্যান্ড সরমাকে ১০ হাজার, ফ্রিজে রান্না এবং কাঁচা খাদ্য একত্রে রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় রাজমহল হোটেলকে ১৫ হাজার এবং ভিন্ন উপায়ে খাবার প্রক্রিয়ার দায়ে ওয়াফেল স্টেটকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X