ময়মনসিংহ ব্যাুরো
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গোয়েন্দা পুলিশের অভিযানে বন্দুক-গুলিসহ গ্রেপ্তার ১

গোয়েন্দা পুলিশের অভিযানে বন্দুক-গুলিসহ গ্রেপ্তার ১

ময়মনসিংহে হাবিবুর রহমান হবি নামের একজনকে বন্দুক-গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৪ জানুয়ারি) বিকেলে গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় খুরশীদ মহল ব্রিজে টোল বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

এ সময় তার কাছ থেকে একটি রিভলভার, একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ জানান, স্থানীয় দত্তের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের ছেলে লিটন মিয়াকে হত্যার জন্য বিএনপি নেতা ফরিদ, জাহাঙ্গীর মেম্বার, আলাল সান ও সোহেলের কাছ থেকে দুই লাখ টাকায় চুক্তিবদ্ধ হন হবি। পরে ১০ জানুয়ারি লিটন মিয়াকে রাতের আঁধারে একনলা বন্দুক দিয়ে গুলি করে পালিয়ে যান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

এ ঘটনায় লিটন মিয়ার বাবা পাগলা থানায় মামলা করেন। এ ছাড়া হবির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ আরও তিনটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X