শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ
শরীয়তপুর

বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

শরীয়তপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছবি : কালবেলা
শরীয়তপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছবি : কালবেলা

গ্রাহকদের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে শরীয়তপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

এসময় বিআরটিএ কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক কর্মকর্তারা। অভিযান চলাকালে দালাল চক্রের এক সদস্যকে আটক করে দুদক সদস্যরা। পরে ভুক্তভোগী গ্রাহকের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরৎ দিয়ে অভিযুক্ত দালালকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

দুদক কর্মকর্তারা জানান, বিআরটিএ কার্যালয়ের বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুদক কমিশনারকে অবহিত করা হবে।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন মাদারীপুরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান কালবেলাকে বলেন, আমাদের একজন সেবা গ্রহীতা আমাদের কাছে অভিযোগ করেছেন। লাইসেন্স নবায়ন ও প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সময় হয়রানি ও ঘুষ লেনদেনের শিকার হন গ্রাহক। এরই প্রেক্ষিতে আমরা এখানে কাগজপত্রের সত্যতা যাচাই করে দেখেছি। আমরা এখানে একজন দালালকে ধরেছি। ভুক্তভোগীর কাছ থেকে যে টাকা নিয়েছিল সেই টাকা ভুক্তভোগীকে ফেরত দেওয়া হয়েছে। আমরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়েছি। আমরা অফিসে গিয়ে বিচার বিশ্লেষণ করে হেড অফিসে রিপোর্ট আকারে জমা দিব। এরপর কমিশন সিদ্ধান্ত নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১১

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১২

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৩

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৪

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৫

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৬

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৭

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৮

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৯

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

২০
X