নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১১:৫৩ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ফোনে ডেকে নিয়ে কাটা হলো যুবকের কবজি

ফোনে ডেকে নিয়ে কাটা হলো যুবকের কবজি

নরসিংদীর পলাশে শফিকুল ইসলাম (৩২) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে বাঁ হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে উকিলবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা শফিকুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রথমে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা। বর্তমানে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন।

শফিকুল ইসলাম ডাঙ্গা ইউনিয়নের দাম্মাবাড়ি গ্রামের মফেজ আলীর ছেলে। তার বড় ভাই রবিউল মিয়া বলেন, ‘আমার ভাই শফিকুল ইসলাম এবং ডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য কামাল হোসেনের শ্যালক আরিফ মিয়ার মধ্যে কী নিয়ে জানি একটু কথাকাটাকাটি হয়েছিল। এটি সমাধান করে দেওয়ার কথা বলে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কামাল হোসেন ফোন করে শফিকুলকে জয়নগর গ্রামে যাওয়ার কথা বলেন। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা আরিফ মিয়াসহ কামাল হোসেন একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ভাইয়ের বাঁ হাতের কবজি কেটে নেওয়াসহ এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।’

এদিকে কামাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজের বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার শ্যালক আরিফ ঘটনাটি ঘটিয়েছে সত্য। তবে আমি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নই। বরং আমি শামীম নামের এক ব্যক্তিকে দিয়ে শফিকুলকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।’

ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাই বলেন, ‘আরিফ ও শফিকুল উভয়ই মাদক কারবারি। সম্ভবত মাদক ব্যবসাকে কেন্দ্র করেই এমন ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) খায়রুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X