ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি স্কুলের তালা ভেঙে চুরি

ধুনট থানা, বগুড়া। ছবি : সংগৃহীত
ধুনট থানা, বগুড়া। ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় মথুরাপুর ইউনিয়নের চরখাদুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে নগদ টাকাসহ শিক্ষা উপকরণ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে চুরির বিষয়টি টের পান। এ ঘটনায় বুধবার দুপুরের পর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ওই অভিযোগে কোনো আসামির নাম উল্লেখ নেই।

অভিযোগ সূত্রে জানা যায়, অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার শিক্ষার্থীদের পাঠদান শেষে বিকেলের দিকে বিদ্যালয়ের কক্ষগুলো তালা দিয়ে বাড়ি চলে যান শিক্ষকরা। বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই। এ অবস্থায় মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অফিস কক্ষের তালা ভেঙে ভেতর প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা অফিস কক্ষের ভেতর থেকে একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, ল্যাপটপের প্রিন্টারের কার্টিজ ও নগদ ৬ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮৬ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ধুনট থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) কুলসুমা খাতুন বলেন, বিদ্যালয়ে চুরির ঘটনায় অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১০

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১১

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১২

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৩

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৪

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৫

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৬

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৭

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৮

ছেলের হাতে বাবা খুন

১৯

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

২০
X