মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০১:৩০ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কথা রাখলেন ব্যারিস্টার সুমন

ব্যারিস্টার সুমন এবং বর্তমানে তার কার্যক্রম। ছবি : কালবেলা
ব্যারিস্টার সুমন এবং বর্তমানে তার কার্যক্রম। ছবি : কালবেলা

হবিগঞ্জ-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে ছিল বিজয়ী হয়েই স্থানীয় নদী পরিষ্কার করবেন তিনি। সংসদ সদস্য হিসেবে এক মাস না যেতেই সে প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন তিনি।

শুক্রবার (১৯ জানুয়ারি) সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে নিজে উপস্থিত থেকে স্থানীয় বাসিন্দাদের নিয়ে চুনারুঘাট পৌরসভার মরানদীতে পরিষ্কারের কাজ চালাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, এলাকাবাসী এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত ‘বিডি ক্লিনের’ সদস্যরা ওই কাজটিতে অংশ নিয়েছেন।

এর আগের দিন ওই সংসদ সদস্য চুনারুঘাট উপজেলা প্রশাসনের মিলনায়তনে ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রসহ প্রশাসনে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে দিকনির্দেশনা ও মতবিনিময় সভা করেন। চুনারুঘাটের পৌর মেয়র মো. সাইফুল আলমকে ওই নদী পুনরুদ্ধারের কাজে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, প্রথমে চুনারুঘাটের মরা নদীকে উদ্ধার করব। তারপর আমার আসনের মাধবপুরে সোনাই নদীর কাজে হাত দেব। ধাপে ধাপে সবই করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়ির স্টিয়ারিং হাতেই প্রাণ গেল কনস্টেবলের

ভারী বৃষ্টিতে সিলেটে বন্যা ও পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

ওসমানী মেডিকেলে রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বাংলাদেশি ভেবে পুশইন, এক বছর পর দেশে ফিরলেন চার ভারতীয়

৫ আরোহীসহ আরব সাগরে নিখোঁজ পাকিস্তানি কার্গো বিমান

বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের কমিটি ঘোষণা

এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার

পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে ব্র্যাক গ্রিনপ্যাক কারখানা

প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

১০

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

১১

ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

১২

শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে মাউশির বিজ্ঞপ্তি

১৩

জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ছাত্র জমিয়ত

১৪

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮ 

১৫

‘ওসমান হাদীকে ঢাকা-৮ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জুবায়ের’

১৬

উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে চর-দ্বীপচর

১৭

শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যালয় ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামান

১৮

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা

১৯

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

২০
X