কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আমাকে এমপি সাহেব ডাকবেন না : ব্যারিস্টার সুমন

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পুরোনো ছবি
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পুরোনো ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রোববার (৭ জনুয়ারি) রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন তার সমর্থকরা। এ উচ্ছ্বাসে এলাকাবাসীর সঙ্গে যোগ দেন সুমন। কথা বলেন স্থানীয় জনতা ও সাংবাদিকদের সঙ্গে। এ সময় এমপির দায়িত্ব নেওয়ার পর তার সঙ্গে এলাকাবাসীর আচরণ কেমন হবে, তাকে কীভাবে সম্বোধন করা হবে সে বিষয়ে প্রতিক্রিয়া জানান সুমন।

সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘আজ থেকে কেউ আমাকে এমপি সাহেব ডাকবেন না। যারা আমার বড় তারা সুমন ডাকবেন, যারা আমার ছোট তারা ব্যারিস্টার ভাই, সুমন ভাই যা মন চায় ডাকবেন।’

তিনি আরও বলেন, ‘আমাকে প্রধান অতিথি করা হলে কোনো জায়গায় আমার জন্য বড় চেয়ার করা যাবে না, সবার চেয়ার থাকবে সমান।’

ঘোষিত ফলাফলে দেখা গেছে, এ আসনের ১৭৭টি কেন্দ্রে ঈগল প্রতীকে ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট। তাতে ৯৯ হাজার ৫৫৬ ভোটের ব্যবধানে জয় পান সুমন। টানা দুবারের সংসদ সদস্য ছিলেন মাহবুব আলী। তাকে হারিয়ে দেশজুড়ে আলোচনা তুলেছেন ফেসবুকসহ সামাজিক যোগোযোগমাধ্যমে একাধিকবার ভাইরাল হওয়া ব্যারিস্টার সুমন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১০

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১১

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১২

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৩

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৪

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৫

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৭

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৮

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৯

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

২০
X