পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:৪১ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে ধরা পড়ল রুপালি ইলিশ, এলাকায় চাঞ্চল্য

খুলনার পাইকগাছায় ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে ধরা পড়ে দুটি রুপালি ইলিশ। ছবি : কালবেলা
খুলনার পাইকগাছায় ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে ধরা পড়ে দুটি রুপালি ইলিশ। ছবি : কালবেলা

সমুদ্র থেকে নদীতে আসা ইলিশের দেখা মিলল স্রোতহীন পুকুরে! এমনটাই ঘটেছে খুলনার পাইকগাছায়। সেখানে একটি সরকারি পুকুরে জাল ফেললে উঠে আসে দুটি রুপালি ইলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরার জন্য জাল দিয়ে টান দিলে অন্য মাছের সাথে দুটি রুপালি ইলিশ ধরা পড়ে।

ঘটনাটি জানাজানি হলে এলাকার মানুষ মাছ দুটি দেখতে ভিড় জমায় ও ছবি তোলে এবং ভিডিও ধারণ করে। বিষয়টি এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এলাকাবাসী বলেন, পুকুরে ইলিশ পাওয়ার ঘটনায় আমরা বিস্মিত ও আনন্দিত। এর আগে আমরা কখনো পুকুরে ইলিশ মাছ দেখিনি।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন কালবেলাকে বলেন, পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়ে ভেটকি, রুই, কাতল মাছ। এদের সঙ্গে দুটি ইলিশও জালে ধরা পরে। ইলিশ দুটির ওজন ৭০০ গ্রাম করে। স্থানীয়রা এ দুটি মাছকে ইলিশ বলে নিশ্চিত করেছেন। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম।

পুকুরের ইলিশ এলো কীভাবে প্রশ্নে তিনি জানান, হয়তো বন্যায় পুকুরের পাড় ডুবে গেলে এতে ইলিশ মাছ ঢুকে পড়ে। ইদানীং কোনো প্লাবন হয়নি। বেশ কয়েক বছর আগে হয়েছিল। তখন মনে হয় নদী থেকে মাছ দুটি পুকুরে চলে আসে। পুকুরেই মাছ দুটি বড় হয়েছে এটা নিশ্চিত।

পাইকগাছা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস কালবেলাকে বলেন, নদীর কাছাকাছি পুকুরটি। তাই মনে হয় জোয়ারের পানিতে কোনো এক সময় ইলিশ ঢুকে পড়েছিল এতে। পরে পুকুরের পানিতে নিজেদের মানিয়ে নিয়ে মাছ দুটি বড় হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

১০

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

১১

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৩

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

১৪

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

১৫

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

১৬

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

১৭

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

১৮

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

২০
X