শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

মজুত না থাকলে বাজারে খাদ্যপণ্যের দাম বাড়বে : কৃষিমন্ত্রী

জেলা পরিষদ মিলনায়তনে গণসংবর্ধনা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। ছবি : কালবেলা
জেলা পরিষদ মিলনায়তনে গণসংবর্ধনা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। ছবি : কালবেলা

উৎপাদন বাড়ানোর জন্য আগাম পরিকল্পনা নিতে হবে জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, খাদ্যপণ্যের মজুত না থাকলে হঠাৎ করে বাজারে দাম বাড়লে, বাইরে থেকে কিনে দাম নিয়ন্ত্রণ করা যাবে না। তাই, ঢাকায় ফিরে শিগগিরই মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে বসে আলোচনা করে উৎপাদন বৃদ্ধির জন্য অগ্রাধিকার নির্ধারণ করব।

শনিবার (২০ জানুয়ারি) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় জেলা পরিষদ মিলনায়তনে গণসংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষি মন্ত্রণালয়ে দুর্নীতিকে কোনোরকম প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ে ও মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাদের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

মন্ত্রী আরও বলেন, সবাই মিলে কাজ করতে হবে। দেশের মানুষকে বেশি করে ফসল ফলাবার জন্য আরও উৎসাহ দিতে হবে। উৎসাহের মাধ্যমে পতিত জমি বা ফসলহীন জমিকে চাষের আওতায় আনতে হবে। আমরা কৃষকদের আরও কাছে যাব, উঠান বৈঠক করব। তাদের সমস্যা জেনে অগ্রাধিকার ঠিক করব, সমস্যা সমাধানে উদ্যোগ নিব।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা থেকে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ড. মো. আব্দুস শহীদ কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ওই অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতা করে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কে এম নাজিব উল্লাহ। সংগঠনের প্রেসিডেন্ট মো. ইমরান হোসেন বিশেষ অতিথির ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী আজম শিবলী স্বাগত বক্তব্য দেন। অন্যদের মধ্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজিয়া শিরিন, যুগ্ম সচিব কেএম কামরুজ্জামান সেলিম, মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১০

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১১

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১২

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

১৩

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১৪

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১৫

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৬

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১৭

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৮

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৯

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

২০
X