গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৮:২২ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে ফকির গ্রুপের দখলে থাকা ১০০ বিঘা জমি উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযানের একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের গজারিয়া বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযানের একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুনচর চাষি এলাকায় বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে ফকির গ্রুপের দখলে থাকা প্রায় ১০০ বিঘা জমি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া প্যাসিফিক ড্যানিমের কাছ থেক্রেও প্রায় ৩০ বিঘা জমি উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ।

তবে কোম্পানি দুটি পূর্ব নোটিশ ছাড়াই ক্রয়কৃত জমিতে স্থাপনা ভাঙচুর করার অভিযোগ করেছে। রোববার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ।

এ সময় মেঘনা ঘোমতি নদী সংলগ্ন ফকির গ্রুপের প্রায় ৩ হাজার মিটার বাউন্ডারি ওয়াল ও বসুরচর ফেরিঘাট এলাকায় ৫টি দোকানঘর এবং প্যাসিফিক ড্যানিমের দখলকৃত প্রায় ৩০ বিঘা জমি উদ্ধার করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

তবে বিকেল ৩টার দিকে প্যাসিফিক ড্যানিমের কোম্পানিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে তাদের কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখে পড়ে বিআইডব্লিউটিএ। একপর্যায়ে কোম্পানির কর্মচারীরা বিআইডব্লিউটিএ’র অভিযান পরিচালনাকারী দলের ওপর আক্রমণ করে। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা গুলি করে।

এ সময় মেডিকেল এটেন্ডরস মুন্সী আবদুল্লাহ, ট্রাফিক সুপারভাইজর শহিদুল ইসলাম, স্পিডবোর্ড চালক মো. সাইদুল ইসলাম ও আনসার সদস্য আনোয়ার হোসেনসহ ৩ পুলিশ সদস্য আহত হন।

বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্টেট হাসান মারুফ জানান, গজারিয়া উপজেলার মেঘনা নদী তীরবর্তী এলাকায় অবৈধভাবে দখল করা নদীর জায়গা উদ্ধার করতে অভিযান পরিচালনা করেছি। হাইকোর্টের নির্দেশনায় বিআইডব্লিউটিএ নদীর তীরবর্তী এলাকা রক্ষায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় উপজেলায় বাউশিয়া মৌজায় যৌথ জরিপ যেখান পর্যন্ত নদীর সীমানা নির্ধারণ করা আছে সেই পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে যারাই দখলদার থাকুক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিআইডব্লিউটিএ’র উপপরিচালক শরিফুল ইসলাম বলেন, আমরা সব কাগজপত্র যাচাই-বাছাই করে আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করে অভিযান পরিচালনা করছি। আমরা ফকির গ্রুপে অভিযান শেষে প্যাসিফিক ড্যানিমে অভিযান করতে যাই। এ সময় প্যাসিফিকের লোকজন আমাদের ওপর আক্রমণ শুরু করে। এতে আমাদের পুলিশসহ বেশ কিছু কর্মকতা-কর্মচারী আহত হন। তবে আমাদের জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

তবে বিয়য়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি মো. রাজিব খান জানান, বিআইডব্লিউটিএ’র এ অভিযান পরিচালনা করার জন্য আমাদের জেলা পুলিশের রিজার্ভ ফোর্স দিয়ে সহায়তা করা হয়েছে। তবে অভিযান পরিচালনার সময় বিশৃঙ্খলা সৃষ্টি হলে ১৩ রাউন্ট ফাঁকা গুলি করে পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১০

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১১

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১২

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৩

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৪

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৫

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৬

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৭

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৮

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৯

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

২০
X