কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:৩৭ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়ায় সোয়া ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফের ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে সোয়া ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। সোমবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে এই নৌরুটে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। এর আগে রোববার (২১ জানুয়ারি) রাত আড়াইটার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, ঘন কুয়াশার কারণে রোববার রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ায় আজ সকাল পৌনে ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমান এই নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে।

এদিকে ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে বেগম রোকেয়া নামে ১টি ফেরি।

রোববার (২১ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের (উপমহাব্যবস্থাপক) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ।

তিনি জানান, এ নৌরুটে শৈতপ্রবাহের সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে ফেরির মাকিং লাইটের আলো অস্পষ্ট দেখা যায়, এ সময় নৌরুটে ফেরি চলাচলের ক্ষেত্রে নৌ দুর্ঘটনার ঝুঁকি থাকে। আর এ ঝুঁকি এড়াতে রাত রাত পৌনে ১১টা থেকে নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকিজ রিসোর্স নিয়ে এলো ’মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১০

হুহু করে কমছে তেলের দাম

১১

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১২

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৩

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৪

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৫

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৬

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৭

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৮

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৯

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

২০
X