সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, কুয়াশায় ঢাকা চারপাশ

সিরাজগঞ্জে সূর্যের দেখা নেই। কুয়াশায় ঢাকা চারপাশ। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে সূর্যের দেখা নেই। কুয়াশায় ঢাকা চারপাশ। ছবি : কালবেলা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে সিরাজগঞ্জের জনপদ। দুই দিন ধরে দেখা নেই সূর্যের।

সোমবার (২২ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জের বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড হয়েছে। চলতি মৌসুমে এ স্টেশনে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। অপরদিকে তাড়াশে রেকর্ড হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে তাড়াশে এটি সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষ পড়েছে বিপাকে। বিশেষ করে রিকশা শ্রমিক, দিনমজুর, মাটিকাটা শ্রমিকরা পড়ছেন সংকটে।

বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। রোববার ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, চলতি শীত মৌসুমে এ অঞ্চলে এটি সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়ায় উচ্চ চাপ বলয়ের কারণে কুয়াশার তীব্রতা বেড়েছে। জানুয়ারি মাসজুড়েই শীত ও কুয়াশা অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পদ পেলেন জকসু ভিপি-জিএস

উচ্চশিক্ষার রূপান্তরে মানসম্মত পিএইচডি: বাংলাদেশ কোন পথে?

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে ডাকাতের হানা

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু 

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে: শহীদ ওয়াসিমের পিতা

জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে: শিবির সভাপতি

বাব আল-মান্দেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরান

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

১০

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

১১

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

১২

ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

১৩

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

১৪

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

১৫

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি

১৭

রাতের আঁধারে কৃষকের শতাধিক লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

১৮

একই দিনে দুই দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

১৯

জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল?

২০
X