বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৭:৫৭ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মাইকে ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
নারায়ণগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে মিলন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৪নং ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোখলেসুর রহমান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত মিলন ওই এলাকার কাশেম মিয়ার ছেলে।

স্থানীয়দের অভিযোগ, নিহত মিলন সন্ত্রাসী ও ডাকাত সদস্যদের নিয়ন্ত্রণ করতেন। বিভিন্ন সময়ে এলাকায় হামলা চালিয়ে বাসাবাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট করে নিয়ে যেতেন তিনি। গত ১৯ জানুয়ারি এক মসজিদের ইমামের বাসায় দলবদ্ধ হয়ে ডাকাতি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় রোববার তার দলের দুই সদস্যকে এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সোমবার দুপুরে একটি মোটরসাইকেল যোগে মিলনসহ তিনজন এলাকার ঢুকে স্থানীয় দুবাই প্রবাসী শাহজাহানের ওপর হামলা করেন। এসময় বিক্ষুদ্ধ কিছু মানুষ মাইকে ঘোষণা দিয়ে তাকে আটক করে পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় মিলনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মোকলেছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিটুনির শিকার মিলনকে আহতাবস্থায় উদ্ধার করি। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X