শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় গুঁড়িয়ে দেওয়া হলো অনুমোদনহীন ইটভাটা

নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে অনুমোদনহীন একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন আদালত। ছবি : কালবেলা
নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে অনুমোদনহীন একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন আদালত। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে অনুমোদনহীন একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন আদালত। সোমবার (২২ জানুয়ারি) নেত্রকোনার বিশেষ ম্যাজিস্ট্রেট আদালত (পরিবেশ) এ অভিযান পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আব্দুল্লাহ আল মনসুর এ অভিযানের নেতৃত্ব দেন। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিয়া অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে বিশেষ আদালতের অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযানে কেন্দুয়া উপজেলার ভগবতীপুর দলপারামপুর এলাকার মেসার্স ঢাকা ব্রিকস নামের অনুমোদনহীন ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ। অভিযানে সহযোগিতা করেন নেত্রকোনা জেলার পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আদালতের আদেশ বাস্তবায়ন ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিয়া বলেন, উপজেলায় যত অনুমোদনহীন ইটভাটা আছে পর্যায়ক্রমে সবটির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১১

রিজার্ভ আরও বাড়ল

১২

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৩

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৪

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৫

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৬

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৭

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১৮

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

১৯

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

২০
X