দুর্গাপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৮:৫৫ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কংশ নদীতে ভেসে উঠল আরও দুজনের মরদেহ

কংস নদীর পাড়ে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
কংস নদীর পাড়ে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কংশ নদীর কৈলাটি নতুন বাজার ফেরিঘাটে নৌকা ডুবির ঘটনায় প্রায় ৩৮ ঘণ্টা পর নিখোঁজ আরও দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সকালে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ফকিরা বাজার বেতাডি নামক এলাকা থেকে নিখোঁজ স্বপন মিয়ার (২২) এবং ঘটনাস্থল থেকে সোহেল মিয়ার (২০) মরদেহ উদ্ধার করা হয়।

মৃত স্বপন মিয়া দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ডেওটুকোন গ্রামের আবু সিদ্দিকের ছেলে এবং সোহেল মিয়া পূর্বধলা উপজেলার আগমারকেন্ডা গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন একটি দল নৌকা নিয়ে নদী পথে লাশের সন্ধানে গেলে ফেরার পথে নদীতে ভাসমান স্বপনের মৃত দেহ দেখতে পায় তারা। অপরদিকে সোহেল মিয়ার মরদেহ ঘটনাস্থলেই ভেসে উঠে। আর বৃহস্পতিবার (৬ জুলাই) ভোরে মাছ ধরার সময় জেলেদের জালে আটকা পড়ে নিখোঁজ মাহাবুবের (১২) মরদেহ। এর আগে ৫ জুলাই কংশ নদীর পূর্বধলার জামধলা বাজার ঘাট থেকে প্রায় ২৩ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা দুর্গাপুরের কৈলাটি নতুনবাজার পারাপারের সময়ে মাঝ নদীতে পৌঁছলে প্রচণ্ড স্রোতের কবলে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে নৌকার প্রায় ২০ জন যাত্রীকে উদ্ধার করেন। এ সময় তিনজন যাত্রী নিখোঁজ হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুজন নিখোঁজের মরদেহ পাওয়া গেছে আজ। এ নিয়ে তিনজনেরই মরদেহ উদ্ধার হয়েছে। পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দাফন কাফনের জন্য প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X