সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে সাড়ে ১২ হাজার বৃক্ষরোপণ বন বিভাগের

ছোট কালিয়াকৈর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন ঢাকা বন বিভাগের গাজীপুর জোনের সহকারী বন সংরক্ষক রেজাউল আলম ও শ্রীপুর জোনের সহকারী বনরক্ষক শামসুল আরেফিন। ছবি : কালবেলা
ছোট কালিয়াকৈর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন ঢাকা বন বিভাগের গাজীপুর জোনের সহকারী বন সংরক্ষক রেজাউল আলম ও শ্রীপুর জোনের সহকারী বনরক্ষক শামসুল আরেফিন। ছবি : কালবেলা

জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব ও প্রাকৃতিক বিপর্যয় রোধ এবং বনবিভাগের সম্পত্তি জবরদখলের হাত থেকে রক্ষার্থে সাভারে পাঁচ একর জমিতে সাড়ে ১২ হাজার বনজ বৃক্ষরোপণ করেছে ঢাকা বন বিভাগ।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বন বিভাগের গাজীপুর জোনের সহকারী বন সংরক্ষক রেজাউল আলম ও শ্রীপুর জোনের সহকারী বনরক্ষক শামসুল আরেফিন।

এ সময় ঢাকা বন বিভাগের শ্রীপুর জোনের সহকারী বনরক্ষক শামসুল আরেফিন বলেন, পরিবেশের বিপর্যয়ের ঠেকানো ও ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ছাড়া সরকারি বন বিভাগের সম্পত্তি যেন জবরদখল না হয়ে যায় সেই লক্ষ্যে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এ ছাড়া যেসব বন বিভাগের সম্পত্তি ইতোমধ্যে জবরদখল হয়ে গেছে সেগুলো উদ্ধারেও আমরা কাজ করছি। রোপণকৃত এসব গাছপালা রক্ষণাবেক্ষণে স্থানীয়দের নানাভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর, ঢাকা বন বিভাগের কালিয়াকৈর জোনাল কর্মকর্তা মো. মনিরুল করিম ও বন বিভাগের বিট কর্মকর্তা শরিফ খান চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

১০

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১২

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১৩

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১৪

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৬

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৭

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৮

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৯

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

২০
X