আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা জাহাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামিম হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৭ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শামিম হোসেন আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর গ্রামের সোনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শামিম হোসেনের বাড়িতে বৈদ্যুতিক কাজ চলছিল। দুপুরে বাড়ির উঠানে পড়ে থাকা তার সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এসময় তার পরিবারের সদস্যরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটা অপমৃত্যু মামলা লিপিবদ্ধ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

মধ্যরাতে শাকিব-বুবলীকে নিয়ে মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট

পরিস্থিতি সামলাতে আমি খুব দ্রুত এগোচ্ছি : ট্রাম্প

স্বামীর সঙ্গে অভিমানের জেরে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর আত্মহত্যা

সরকারি কর্মচারীর অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি, উৎস নিয়ে প্রশ্ন

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, ৪৮ জনের মৃত্যু

এক বাবার কষ্ট, হাজার মানুষের জীবনরক্ষার প্রেরণা  

১০

৬ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

শেষ হচ্ছে দীর্ঘ ছুটি, কবে খুলছে স্কুল-কলেজ

১২

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের আসামি গ্রেপ্তার

১৩

ছোট বোনকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল বড় বোন

১৪

রাত থেকে সড়কে কড়াকড়ি, অস্ত্র বহন ও সভা-সমাবেশ নিষিদ্ধ

১৫

এক একটি ফুল যেন একেকটি রঙের গল্প

১৬

ইরানের এলপিজি রপ্তানি নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৭

বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব

১৮

মায়ের মৃত্যুর খবরে প্রাণ গেল ছেলের, পাশাপাশি দাফন

১৯

চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তি কী হবে?

২০
X