টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ১১:০২ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা
অভিযুক্ত পুলিশ কর্মকর্তা

গাজীপুরের টঙ্গীতে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. আলী আজম নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগে পরিদর্শক পদে কর্মরত।

টঙ্গীর হোসেন মার্কেট এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কয়েক বছর আগে পুলিশ কর্মকর্তা আলী আজমের সাথে পরিচয় হয় ওই নারীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরইমধ্যে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে গর্ভপাত করান পুলিশ কর্মকর্তা।

ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলে ভুক্তভোগী নারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগ তোলেন।

ভুক্তভোগী নারী বলেন, ‘আলী আজমের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক গড়েন তিনি। আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে একটি হাসপাতালে নিয়ে আমার গর্ভপাত করান তিনি। আমি পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে মৌখিক অভিযোগ দিয়েছি।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন বলেন, ‘ওই নারীর মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X