বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৮:২৮ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

দুঘর্টনার শিকার অটোরিকশা থেকে মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
দুঘর্টনার শিকার অটোরিকশা থেকে মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাস-ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ।

নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আবদুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫), বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০) ও দিঘীপাড় গ্রামের মৃত আবদুস শুক্কুরের ছেলে আবদুল মতিন ওরফে কাচাই (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী বাস সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়, এতে ৭ জন যাত্রী ছিলেন। সবাই হতাহত হয়েছেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পড়ে যায়। এ ঘটনা প্রায় ১৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা ওসি শ্যামল বনিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। পাঁচজন নিহতের খবর পেয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X