চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা এখনো ১০ ডিগ্রির নিচে, পূর্বাভাস যা বলছে

চুয়াডাঙ্গায় বেলা বাড়লেও ছিল ঘন কুয়াশা। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় বেলা বাড়লেও ছিল ঘন কুয়াশা। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। শীতল বাতাসে যেন হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে কাবু হয়ে গেছে মানুষ ও গৃহপালিত পশুপাখি। শুক্রবারও (২৬ জানুয়ারি) এ অঞ্চলের তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। দুপুরেও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। পূর্বাভাস বলছে, তাপমাত্রা বুধবারের (৩১ জানুয়ারি) পর পরিবর্তন হবে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারকেন্দ্র জানিয়েছে, আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ১০০%. বাইরে কুয়াশার দৃষ্টিসীমা ৮০০ মিটার। এ জন্য সড়ক-মহাসড়কে সাবধানে চলাচল করার অনুরোধ করেছে আবহাওয়া অফিস।

অপরদিকে সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৪%।

জেলায় প্রতিদিন রাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকছে। হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে গাড়িগুলোকে। সকালে বিপাকে পড়ছেন খেটে খাওয়া মানুষগুলো। কনকনে ঠান্ডায় কাজে বের হতে কষ্ট হচ্ছে তাদের। কমে গেছে আয়।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, আগামী কয়েক দিন অর্থাৎ জানুয়ারি মাসজুড়ে আবহাওয়ার এ পরিস্থিতি বিরাজ করবে। তাপমাত্রা আরও কমবে। এরপর বুধবার (৩১ জানুয়ারি) মেঘের আনাগোনার দেখা মিলবে। বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা স্পেন: ইয়ামাল

ফাইনালের আগে ‘ফাইনাল’ / সেমিফাইনালে ফ্রান্স-স্পেনের খেলা কবে ও কোথায়?

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস 

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা অন্যতম লক্ষ্য

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

১০

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

১১

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

১২

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

১৩

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

১৪

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১৫

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১৬

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১৭

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১৮

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৯

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

২০
X