বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:৪৭ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মাটি পড়ে সড়কে কাদা, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

সড়কে মাটি পড়ে বেহাল দশা। ছবি : কালবেলা
সড়কে মাটি পড়ে বেহাল দশা। ছবি : কালবেলা

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতিপাড়া এলাকায় ট্রাক্টরসহ বিভিন্ন গাড়ির মাটি পড়ে বৃষ্টির পানিতে সড়কে কাদা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়ছেন স্থানীয় লোকজন। কাদার কারণে সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা, হেঁটেও চলা দায়। পিছলে সড়ক দিয়ে প্রতিদিন ঘটছে নানা রকমের দুর্ঘটনা। লাউপাড়া থেকে তাঁতিপাড়া বাজারের মূল সড়কের ৫ কিলোমিটারজুড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সড়ক দিয়ে দুর্ঘটনায় আহত মোটরসাইকেলচালক রুবেল বলেন, প্রতিদিনের মতো লাউপাড়া থেকে তাঁতিপাড়া যাওয়ার সময় সড়কে পিচ্ছিল কাদার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আমার পা ভেঙে গেছে। আমার সঙ্গে আর একজন ছিল, তিনিও গুরুতর আহত হয়েছেন।

সরেজমিনে সড়ক ঘুরে দেখা গেছে, স্থানীয় সাবেক মেম্বার মো. ইব্রাহিম সড়কের পাশ থেকে ট্রাক দিয়ে মাটি আনছেন। চলমান সেই ট্রাকগুলোর চাকা থেকে মাটি পড়ছে সড়কে। লাউপাড়া ব্রিজ থেকে তাঁতিপাড়া গ্রামের সড়কে পর্যন্ত হালকা বৃষ্টির পানিতে কাদার সৃষ্টি হয়েছে। সড়কে কাদার কারণে অনেক যানবাহন পিছলে নিচে নেমে যেতে দেখা গেছে। কাদার কারণে যান চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। বেশি দুর্ভোগে পড়েছেন মোটরসাইকেল চালকরা। ঝুঁকি নিয়ে তারা মোটরসাইকেল চালাচ্ছেন। অভিযোগ উঠাচ্ছেন মেম্বার ইব্রাহিমের প্রতি।

সাবেক ইউপি সদস্য ইব্রাহিম সড়কে মাটি পড়ে থাকার কথা অস্বীকার করে বলেন, এ বছর আমি এখনো মাটি বিক্রির কাজ শুরু করিনি। তবে আমার মাটি বহন করা ট্রাকের চার পাশের ডালা আটকানো থাকে সবসময়। কয়েকদিন আগে আমার বাড়ির পাশে মাটি কাটার ফলে ওই মাটি সড়কে পরে হালকা বৃষ্টি হওয়ায় কাদা হয়েছে।

ইউনিয়ন চেয়ারম্যান মো. বাচ্চু বলেন, আমি অনেক বার নিষেধ করেছি সড়কে এভাবে মাটি ফেলানো অন্যায়। এই কাজটি যারা করেছে তারা ঠিক করেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার টুম্পা বলেন, সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। সড়কে যে মাটি ফেলেছেন তাকেই সরিয়ে নিতে হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরের স্বপ্ন ভঙ্গ, চোখের জলে বিদায় নিল ইংল্যান্ড

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

১০

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

১১

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

১২

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১৩

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১৪

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১৫

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৬

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৭

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৮

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৯

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

২০
X