চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:০৫ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীকে যৌন নির্যাতনের কথা স্বীকার করে কারাগারে শিক্ষক

শিশু ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক সাইফুল ইসলাম। ছবি : কালবেলা
শিশু ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক সাইফুল ইসলাম। ছবি : কালবেলা

নিজ প্রতিষ্ঠানের শিশু ছাত্রকে যৌন নির্যাতনে অভিযোগে সাইফুল ইসলাম (২৬) নামের এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদলত। আদালতে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত সাইফুল।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে বিচারক মো. এমদাদের আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। চাটখিল থানার দায়িত্বরত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জালাল বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

সাইফুল ইসলাম নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে ও স্থানীয় আল ফারুক একাডেমি নামক একটি প্রাইভেট মাদ্রাসার চাটখিল শাখার আবাসিক শিক্ষক।

এর আগে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করে চাটখিল থানা পুলিশ। কম বয়সী আবাসিক ছাত্ররা গত কয়েক মাসে বিভিন্ন সময়ে এ শিক্ষকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছিলেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

এক শিক্ষার্থীর মা অভিযোগে বলেন, তিন মাস আগেও তিনি এ শিক্ষকের বিরুদ্ধে একাডেমিতে এসে মৌখিকভাবে তার ছেলেকে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এসব কিছু অভিভাবকদের না বলার জন্য শিক্ষার্থীদের অভিযুক্ত সেই শিক্ষক নানা রকম ভয় দেখাতেন বলেও তিনি জানান।

আরেক অভিভাবক জানান, একাডেমি থেকে ছুটি পেয়ে বৃহস্পতিবার আমার নিকটাত্মীয়ের ছেলে প্রতিষ্ঠানটির আবাসিক হোস্টেল থেকে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সে তার মায়ের কাছে শিক্ষকের নিকট বলাৎকারের শিকার হওয়ার বিষয়টি জানায়। পরে এ শিক্ষকের বিরুদ্ধে উপজেলার মোট চার শিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার পরিচালকের কাছে অভিযোগ দেন বলেও তিনি জানান।

আল ফারুক একাডেমির পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেন, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে অভিভাবকদের কাছ থেকে সাইফুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পেয়েছি। আমরা তাদের আইনি ব্যবস্থা নিতে বলেছি। আমাদের সাহাপুর শাখায় একজন শিক্ষকের অনুপস্থিতির কারণে সেই অভিযুক্ত শিক্ষক গত এক সপ্তাহ যাবত সেখানে ক্লাস নিচ্ছিলেন।

চাটখিল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীদের একজনের মা বাদী হয়ে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১০

বিশ্ব বাবা দিবস আজ

১১

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১২

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৩

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৪

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৭

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৮

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৯

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X