সাপাহার (নওগাঁ)প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় ছেলের ছোড়া ঢিলে প্রাণ গেল মায়ের

নওগাঁয় ছেলের ছোড়া ঢিলে প্রাণ গেল মায়ের

নওগাঁর সাপাহারে মাদক সেবনের টাকা না পেয়ে সুদর্শন চন্দ্র্র রবিদাস (৪০) নামে এক ছেলের ছোড়া ঢিলে মায়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার এড়েন্দা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় গ্রামবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, এড়েন্দা মধ্যপাড়া গ্রামের মৃত অনীল চন্দ্র্র রবিদাসের ছেলে সুদর্শন চন্দ্র্র রবিদাস দুপুরে তার বৃদ্ধা মা শ্রীমতি ময়ের রাণীর (৬০) কাছ থেকে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা না দিলে ক্ষিপ্ত হয়ে রবিদাস তার মাকে প্রথমে ঝাড়ু দিয়ে পেটাতে থাকে। বৃদ্ধা মা তার হাত থেকে বাঁচার জন্য পালাতে থাকলে পেছন থেকে ওই মাকে উদ্দেশ করে শক্ত মাটির ঢিল ছুড়ে মারে। ওই ঢিলের আঘাতে বৃদ্ধা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামের লোকজন বৃদ্ধাকে উদ্ধার করে তার বাড়ির শয়ন ঘরের বারান্দায় রেখে মাথায় পানি ঢালার চেষ্টা করে। ততক্ষণে বৃদ্ধা মৃত্যুর কোলে ঢলে পড়ে। মায়ের মৃত্যু নিশ্চিত জেনে সবার অগোচরে মাদকাসক্ত সুদর্শন রবিদাস বাড়ি থেকে পালিয়ে যায়।

শুক্রবার (৯ জুন) সকালে সাপাহার থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে বিকেল ৬টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ থানা হেফাজতে নেয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X