বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০১:১২ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শিশুকে হত্যার পর ৭০ ফুট গাছের উপরে উঠেও রক্ষা পেল না যুবক

অভিযুক্ত সবুজকে চাম্বল গাছের চূড়া থেকে নিচে নামান পুলিশ সদস্যরা। ছবি : সংগৃহীত
অভিযুক্ত সবুজকে চাম্বল গাছের চূড়া থেকে নিচে নামান পুলিশ সদস্যরা। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মাদকাসক্ত এক যুবকের এলোপাতাড়ি কোপে এক শিশু নিহত হয়েছে। এতে নারী-শিশুসহ অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার আগে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরহোসনাবাদ গ্রামের মৃধা বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহতদের মধ্যে জামাল বেপারীর শিশু ছেলে সাফায়েত (৮) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাউফল উপজেলার বগা ফেরিঘাটে পথিমধ্যে মৃত্যু হয়। অন্যান্য আহতরা হলেন- বাহাদুর মুন্সির স্ত্রী মরিয়ম (২৮) ও তাদের শিশু ছেলে মুহিত হাসান (৮), সাইদুলের স্ত্রী নাসিমা (৩২), পঞ্চম আলীর ছেলে বাবুল (৪৭)। তারা সবাই একই বাড়ির বাসিন্দা। অপর আহত দুজন নাসিমা ও বাবুল বর্তমানে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

হামলাকারী সবুজ মৃধা মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়দের ভাষ্য। তিনি একই বাড়ির আবু মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোনো প্রকার পূর্বশত্রুতা ছাড়াই আচমকা সবুজ মৃধা বাড়ির বাসিন্দাদের ওপর অতর্কিতভাবে দা ও লাঠি নিয়ে হামলা চালায়। তার হামলায় নারী ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সবুজ পালানোর চেষ্টা করে। পালাতে না পেরে সে বাড়ির পাশের একটি উঁচু গাছের চূড়ায় আশ্রয় নেয়।

এরই মধ্যে আহতদের স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কিছু গ্রামবাসী গাছ ঘিরে রাখে যাতে সবুজ পালাতে না পারে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় রাত ১০টার দিকে চার ঘণ্টার চেষ্টায় নিরাপদে গাছ থেকে নামিয়ে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাছের চূড়ায় অবস্থান নেওয়া সবুজ পুলিশের উপস্থিতি টের পেয়ে লোহার কোনো বস্তু দিয়ে পুলিশ সদস্যদের দিকে আঘাত করার চেষ্টা করে। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গাছ কেটে তাকে নামানোর চেষ্টা করলে সবুজ একটি গাছ থেকে লাফিয়ে আরেকটি চাম্বল গাছের চূড়ায় উঠে যায়। এভাবে সে একে একে চারটি গাছ পরিবর্তন করে প্রায় ৭০ ফুট উঁচু চাম্বল গাছের চূড়ায় অবস্থান করে। এরপরে রাত ১০টার দিকে গাছ থেকে নামিয়ে তাকে আটক করা হয়।

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাহুল বিন হালিম বলেন, গুরুতর আহত দুই শিশু সাফায়েত ও মুহিত হাসান এবং মুহিতের মা মরিয়মের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু সময় পরই সাফায়েতের মৃত্যুর খবর পাওয়া যায়।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল আলীম বলেন, আমি নিজে ঘটনাস্থলে রয়েছি। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ঘাতক সবুজকে গাছ থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X