বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুরে  যুবলীগ নেতাসহ ৫ জন গ্রেপ্তার। ছবি : কালবেলা
বগুড়ার শেরপুরে যুবলীগ নেতাসহ ৫ জন গ্রেপ্তার। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুরে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে দুজনকে মারধরের ঘটনায় যুবলীগের নেতা মাহফুজার রহমান মনিরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনির শেরপুর পৌর যুবলীগের সহসভাপতি।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে পৌর শহরের উত্তরসাহাপাড়া এলাকায় মারধরের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাহফুজুর রহমান মনির (৩৮) ও তার ছোট ভাই ফাহাদ হোসেন (২২), গোলাম মোস্তফা (২৫), সেলিম (২৫) ও শহিদুল ইসলাম (২৮)।

আহত সোহেল রানা ও তার ভাগ্নে রাব্বী (১৫) উত্তরসাহা পাড়া এলাকার বাসিন্দা। পরে মঙ্গলবার রাতে আহত সোহেল রানার বোন শাম্মি আক্তার রিনা (৩৮) বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫-১৬ জনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী রিনা জানান, প্রায় দেড় বছর আগে যুবলীগ নেতা মনির সোহেলের কাছ থেকে ব্যবসার জন্য ৫ লাখ টাকা নেয়। সেই টাকার জন্য সোহেল বারবার তাগাদা দেয়। মঙ্গলবার সকালে মনির টাকা দেওয়ার কথা বলে সোহেলকে শহরের বাসস্ট্যান্ডের একটি হোটেলে ডেকে নিয়ে মারধর করে। সোহেল সেখান থেকে পালিয়ে তার এলাকায় আসে। এরপর মনির ও তার বাহিনী সোহেলকে পৌর শিশুপার্ক থেকে তার অফিসে তুলে নিয়ে যায়।

সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়। এ সময় তার ভাগ্নে রাব্বি এগিয়ে এলে তার মাথায় ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে এলাকার লোকজন ছুটে এসে আহত সোহেল ও রাব্বিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তারা মনিরের অফিসও ঘেরা করে রাখেন। পরে মনিরসহ পাঁচজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে সোহেল ও রাব্বির অবস্থার অবনতি হলে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। তারা এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন রিনা।

এ বিষয়ে শেরপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘আসামি মনিরের অফিস তল্লাশি করে একটি হাতুড়ি, একটি এসএস পাইপ ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। ৫ জন আসামিকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X