বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মার বুকে জেগে ওঠা চরে ধান চাষ, সবুজের সমারোহে নৈসর্গিক মায়া

বাড়ন্ত ধানগাছে পদ্মার চর এখন সবুজের সমারোহ। ছবি : কালবেলা
বাড়ন্ত ধানগাছে পদ্মার চর এখন সবুজের সমারোহ। ছবি : কালবেলা

মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধারমানিক ঘাট এলাকার ভাওরডাঙ্গী মৌজায় পদ্মাপাড়ে জেগে ওঠা চরে এখন সবুজের সমারোহ। দূর থেকে দেখলে মনে হবে যেন প্রকৃতির গালিচা। এ চরে বোরো ধানের চাষ করেছেন স্থানীয় কৃষকরা। বর্তমানে বাড়ন্ত গাছে শীতল এক অনুভূতি দেয়।

জানা যায়, মানিকগঞ্জের সাতটি উপজেলার মধ্য অন্যতম নদী ভাঙন কবলিত উপজেলা হরিরামপুর। প্রায় ৫০ দশক থেকে নদী ভাঙনের কবলে পড়ে উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নের ভূমিই আয়তনে কমেছে। ভাঙা গড়ার মধ্য দিয়েই এ উপজেলার মানুষের বসবাস।

বর্ষার মৌসুমে পানি কমতে শুরু করলেই আস্তে আস্ত চর জাগতে শুরু করে। দিনে দিনে পদ্মার পানি কমতে কমতে এক সময় চরই হয়ে উঠে ক্ষেত। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া পর্যন্ত পদ্মা নদীর তীর দিয়ে প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্য চর জেগে উঠে। উপজেলার সদরের প্রাণকেন্দ্র আন্ধারমানিক ট্রলার ঘাট এলাকায় নদীর বুকে চর জেগে ওঠায় দূর-দূরান্ত থেকে এখানে দর্শনার্থীরা ঘুরতে আসেন। প্রতিদিন বিকেলেই ভিড় করে প্রকৃতিপ্রেমী বিভিন্ন বয়েসের নারী-পুরুষ।

এখানেই রোপণ করা হয়েছে ধান। ফলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও বিমোহিত রূপ নিয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হক বলেন, বর্ষার পানি চলে যেতেই ধীরে ধীরে এখানে চর জেগে উঠে। আমার জমিসহ অন্যান্যদের জমিও আছে। তাই কিছু বোরো ধান লাগাইলাম। দুই বছর আগে এখানে আরও বেশি জায়গাজুড়ে চর পড়ত। এখানকার উর্বরতা খুব ভালো। তাই জমিগুলো পতিত না রেখে ছড়িয়ে-ছিটিয়ে জেগে ওঠা চরে ধানের আবাদ করা হয়েছে। আশা করি, ফলন ভালো হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X