তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

মাকে মারধর করায় বাবাকে হত্যা করল ছেলে

সিরাজগঞ্জ জেলার ম্যাপ।
সিরাজগঞ্জ জেলার ম্যাপ।

সিরাজগঞ্জের তাড়াশে মাকে মারধর করায় ক্ষুব্ধ হয়ে ছেলে মো. বাবু মণ্ডলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। রবিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

এর আগে ৭ জুলাই রাত ১০টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামে ছুরিকাঘাতের এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি হলেন মো. তোফাজ্জেল হোসেন মণ্ডল (৫২)। তিনি ডেকোরেটরের ব্যবসা করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তোফাজ্জেল হোসেন মণ্ডলের ভাতিজা মামুনুর রশিদ মণ্ডল।

স্থানীয়রা জানান, গত ৭ জুলাই রাতে তোফাজ্জল হোসেন মণ্ডলের সঙ্গে তার প্রথম স্ত্রী রেজেদা খাতুনের সাংসারিক বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। একপর্যায়ে তোফাজ্জল তার স্ত্রীকে মারধর শুরু করেন। এ সময় বাড়িতে থাকা তোফাজ্জলের মেজো ছেলে মো. বাবু মাকে মারধর করার বিষয়টি দেখে সহ্য করতে পারেনি। পরে ঘর থেকে ধারালো ছুরি নিয়ে এসে বাবার পেটে ঢুকিয়ে দেয়। এতে তোফাজ্জল গুরুতর আহত হন। পরে তার স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুদিন চিকিৎসাধীন আজ সকালে তিনি মারা যান।

তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। তবে এখনও এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১০

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১১

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১২

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৩

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৪

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X