সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০৭:৫৭ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে মোবাইল খোয়ালেন এমপি, উদ্ধারে নেমেছে ডিবি

সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না। ছবি : সংগৃহীত
সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে অংশ নিয়ে মোবাইল ফোন খুইয়েছেন সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না। এ ছাড়া ওই অনুষ্ঠানে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া মুন্সীর ২০ হাজার টাকাও খোয়া গেছে।

রোববার (৯ জুলাই) দুপুরের দিকে শহরের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলাকালে এসব ঘটনা ঘটে।

এমপি হাবিবে মিল্লাত মুন্নার ব্যক্তিগত সহকারী ইকরামুল হক স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সম্মেলনে যোগ দেওয়ার পর হাজার হাজার নেতাকর্মীর ভিড়ে এমপি মহোদয়ের স্যামসাং জেড ফোল্ড-২ মডেলের ফোনটি খোয়া গেছে।’

এদিকে টাকা খোয়ানো ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সী বলেন, ‘সম্মেলনে অনেক লোক জমায়েত হয়েছে। পাঞ্জাবির পকেটে নগদ ২০ হাজার টাকা ছিল, হঠাৎ পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই।’

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মো. রওশন আলী জানান, এমপির ফোন খোয়া যাওয়ার খবর পাওয়ার পর থেকেই ডিবি পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে।

১০ বছর পর সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন বেলা সাড়ে ১১টার দিকে উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহুর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ব্রাজিলের সামনে এবার মিসর

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১০

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১১

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

১২

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

১৩

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

১৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

১৭

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

১৮

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

১৯

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

২০
X