সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩২ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভালো ফলাফল করে হেলিকপ্টারে উড়ল ৩২ শিক্ষার্থী

বৃত্তিপ্রাপ্ত শিখশার্থীদেরকে চড়ানো হয় হেলিকপ্টারে। ছবি : কালবেলা
বৃত্তিপ্রাপ্ত শিখশার্থীদেরকে চড়ানো হয় হেলিকপ্টারে। ছবি : কালবেলা

বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল করায় সিরাজগঞ্জের ৩২ শিক্ষার্থীকে হেলিকপ্টারে চড়িয়ে শহর ঘোরানো হলো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির এসব শিক্ষার্থীদের ফুলের মালা পরিয়ে হেলিকপ্টারে ঘোরানো হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম ‍মাঠে শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখা আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘোরানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান কবির। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এলিজা সুলতানা ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ। এরপর হেলিকপ্টারে করে ঘোরানো হয় শিক্ষার্থীদের।

হেলিকপ্টারে ঘুরে এসে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা কখনো হেলিকপ্টার কাছে থেকে দেখিনি। আজ আমাদের শিক্ষকরা হেলিকপ্টারে ঘুরিয়ে আনলেন। অনেক মজা লেগেছে। আকাশ থেকে আমরা যমুনা নদী দেখলাম, বঙ্গবন্ধু সেতু দেখলাম। আমাদের প্রিয় সিরাজগঞ্জ শহরকে দেখলাম।

অনুষ্ঠানের আয়োজক শাহীন স্কুলের সিরাজগঞ্জ শাখার পরিচালক নুরুল ইসলাম জানান, বৃত্তি পরীক্ষায় চারটি শ্রেণি থেকে জেলার ২ হাজার ৯শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ২৯৬ জন বৃত্তি পায়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রতি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শাহীন স্কুলের ১২ ও অন্যান্য স্কুলের ১২ জন এবং এদের মধ্য থেকে শীর্ষ স্থান পাওয়া ৪ জন ও শাহীন ক্যাডেট কোচিং থেকে ক্যাডেটে ভর্তির সূযোগ পাওয়া আরও ৪ জনকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়। এদের সবাইকে হেলিকপ্টারে ঘুরিয়ে আনা হয়। এছাড়াও শীর্ষ স্থান অর্জনকারী চারজনকে একটি করে ট্যাব উপহার দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ, অচল গাজীপুর-ঢাকা মহাসড়ক

ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে দিলেন বিএনপি নেতা

রাতে ভাত খাওয়া ভালো নাকি ক্ষতি? জানালেন পুষ্টিবিদ

বিছানায় পড়েছিল গৃহবধূর লাশ, হদিস নেই স্বামী-সন্তানের

আইআরজিসিকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত অযৌক্তিক: ইরান

সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে: রিজভী

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা চীনের

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

১০

তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী

১১

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

১২

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

১৩

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

১৪

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

১৫

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

১৬

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

১৭

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

১৮

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

১৯

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

২০
X