ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সেতু নয়, যেন মরণ ফাঁদ!

ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সেতু পারাপার হচ্ছে গ্রামবাসী। ছবি : কালবেলা 
ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সেতু পারাপার হচ্ছে গ্রামবাসী। ছবি : কালবেলা 

মাদারীপুরের ডাসারে একটি কাঠের ব্রিজের বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক গ্রামের হাজারো মানুষ। ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সেতু পারাপার হচ্ছেন তারা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সরেজমিনে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমহনী গিয়ে দেখা গেছে, উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় একযুগ আগে নির্মিত সেতুর লোহার খুঁটি হেলে পড়েছে। সেতুটির উপরের অংশের পাটাতনের কিছু কাঠ পচে ধসে পড়েছে। সেতুর উপরের নেই কোনো রেলিং।

যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে কোমলমতি শিক্ষার্থীদের। এ ছাড়া জীবিকার তাগিদে প্রতিদিন মোটরচালিত ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল ঝুঁকি নিয়েই চলাচল করছে। জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম সেতুটি এখন জনদুর্ভোগে রূপ নিয়েছে। সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানান এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা সুজন মজুমদার বলেন, আমাদের শশিকরের চৌমুহনী ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। কাঠের ব্রিজটি হেলে গেছে। উপরের পাটাতনের কাঠ ধসে পড়েছে। যে কোনো সময় ব্রিজটি ভেঙে যেতে পারে। যাতায়াতের জন্য প্রতিদিন কাঠের ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়েই পারাপার হতে হচ্ছে। ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানাই।

এবিষয়ে নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, ব্রিজটি অনেক পুরোনো। উপজেলা পরিষদের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে ব্রিজটির লোহার পিলার খালের মধ্যে নুয়ে পড়েছে। উপরের পাটাতনের কাঠও ঠিক মতো নেই। গ্রামের হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। নতুন একটি ব্রিজ দরকার। আমি সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি উল্লেখ করেছি।

এবিষয়ে উপজেলা এলইজিডির প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ইতোমধ্যে ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত প্রকল্প প্রস্তাবটি পাস হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১০

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১১

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

১২

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

১৩

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

১৪

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

১৫

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১৬

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১৭

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১৮

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৯

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

২০
X