সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

বাবার সামনে শিশুকে পিষে দিয়ে গেল ট্রাক

সাতক্ষীরার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
সাতক্ষীরার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

সাতক্ষীরার কালীগঞ্জে ইটভাটার মাটি বহনকারী ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পাঁচ বছরের শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বাঁধাকুল গ্রামের মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. আসাদুল ইসলাম। সে শাহীন আলমের (৪০) ছেলে। আসাদুল ঘুষুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণির ছাত্র ছিল আসাদুল।

শিশুটির মা আসমা খাতুন জানান, তার স্বামী শাহীন আলম দিনমজুর। ঘটনার সময় তিনি ছেলে আসাদুলসহ বাড়ি ফেরার জন্য কৃষ্ণ মন্দিরের সামনের রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঘুষুড়ি গ্রামের টিআরবি ইটভাটার মাটি বহনকারী একটি ডাম্প ট্রাক মন্দিরের সামনে পৌঁছালে তাদের চাপা দেয়।

স্ত্রী অভিযোগ করে বলেন, গাড়ি চালানোর সময় ট্রাকের চালক মনিরুল ইসলাম মোবাইলে কথা বলছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত শাহীন আলমকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনাচর্জ (ওসি) মো. শাহীন আলম জানান, ঘাতক ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি কমায় স্বস্তি, কাটেনি বাঁধ ভাঙার শঙ্কা

জবির বাসের ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে- আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

বৈরী আবহাওয়া / রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: আর্জেন্টিনা কোচ

প্রাথমিক বৃত্তির ফল দেখবেন যেভাবে

সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, কেমন খেললেন মেসি-আলভারেজরা

১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

১০

জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

১১

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

১২

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

১৩

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৪

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

১৫

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

১৬

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৭

‘খুব ভালো খেলেছে রেফারি’

১৮

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

১৯

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

২০
X