বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গোয়াল ঘরে আগুনে পুড়ল ৪ গরু

নেত্রকোনা জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নেত্রকোনা জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় গোয়াল ঘরে আগুন লেগে ৪টি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও দুটি গরু দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে মাজু মিয়ার গোয়াল ঘরে এ আগুন লাগে। তিনি রাঘবপুর গ্রামের বাসিন্দা।

মাজু মিয়া বলেন, ‘হঠাৎ আমার গোয়াল ঘরে আগুন জ্বলতে দেখি। খড়ে আগুন দিয়ে মশা তাড়ানোর জন্য ধোঁয়া দেওয়া হয়েছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

তিনি আরও বলেন, পরে অনেক চেষ্টা করে গ্রামবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু এরই মধ্যে গোয়ালে থাকা ৮টি গরুর মধ্যে ৪টি পুড়ে মারা যায়। আর দুটি গরু মারাত্মকভাবে দগ্ধ হয়।

কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম বাবুল বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

কেন্দুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তাফিজ উর রহমান জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এতে প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

কোথায় সেই জার্মান সাহস! ‘ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার, কারা?

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১১

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

১২

জিম্বাবুয়ের কাছে ‘লজ্জার হারে’ পাকিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ

১৩

‘আলি খামেনিসহ ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’

১৪

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

১৫

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

১৬

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

১৭

জেলি পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

১৮

বাংলাদেশে উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

প্রেমে ব্যর্থ পলাশের একাকী জঙ্গলবাস

২০
X