রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫০ এএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে চিকিৎসক দম্পতির উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ডামুড্যায় চিকিৎসক দম্পতির উপর হামলাকারীদের বিচারের দাবিতে ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়দের মানববন্ধন। ছবি : কালবেলা
ডামুড্যায় চিকিৎসক দম্পতির উপর হামলাকারীদের বিচারের দাবিতে ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়দের মানববন্ধন। ছবি : কালবেলা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন নারী চিকিৎসক নুসরাত তারিন তন্বীর ও তার পরিবারের উপর হামলাকারীদের সর্বোচ্চ বিচার দাবি করেছেন স্বজন ও স্থানীয়রা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শিধলকুড়া বাজারে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তারা। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা জানায়, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন নুসরাত তারিন তন্বীর সঙ্গে ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস ওষুধ কোম্পানির প্রতিনিধি শহিদুল ইসলাম মৃধার ঔষধ লেখা সংক্রান্ত ঝামেলার জের ধরে গত ৩১ ডিসেম্বর রাতে ডামুড্যা বাজারের আলী আজম জেনারেল হাসপাতাল এলাকায় নুসরাত তারিন তন্বী, তার স্বামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভাস্কুলার সার্জন মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া ও মাসুমা খাতুনের উপর হামলার অভিযোগ উঠে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুলহাস মাদবর ও ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস ঔষধ কোম্পানির মেডিকেল প্রোমোশন অফিসার শহিদুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবরের ছেলে আব্দুর রাজ্জাক কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ছাত্র তামজিদ মাহমুদ লিখন মাদবরের বিরুদ্ধে।

এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার মামলা হলে আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবর ও শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবর বর্তমানে জামিনে মুক্ত আছেন। তবে এখনো পলাতক আছে তার ছেলে তামজিদ মাহমুদ লিখন মাদবর।

মানববন্ধনে নুসরাত তারিন তন্বীর চাচাতো ভাই মেহেদী হাসান জিহাদ বলেন, একজন চিকিৎসক তার এলাকার মানুষের চিকিৎসা সেবা দিতে গ্রামের হাসপাতালেই চাকরি নিয়েছেন। তার উপরে এমন হামলা নিন্দাজনক। যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদের আমরা সর্বোচ্চ বিচারের দাবি জানাই। পাশাপাশি যে আসামী এখনো পলাতক রয়েছে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাই।

শিধলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান হাঐকার বলেন, তন্বী আমাদের এলাকার সন্তান। ওকে নিয়ে আমরা গর্ব করি। তন্বীর স্বামীও একজন চিকিৎসক। তাদের উপর যে হামলা চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দাজনক। অপরাধী যেই হোক না কেন, তার যেন আইনের মাধ্যমে সর্বোচ্চ সাজা হয়।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, চিকিৎসকের ওপর হামলার ঘটনার মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একজন আসামি পলাতক আছে। তাকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে। দ্রুত তাকেও আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১০

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১১

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১২

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৩

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৪

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৫

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৬

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৭

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৮

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৯

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

২০
X