হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৪:২০ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

চাঁদপুর মাছ ঘাটে সামান্য কিছু ইলিশ নিয়ে বসে আছেন বিক্রেতা। ছবি : কালবেলা
চাঁদপুর মাছ ঘাটে সামান্য কিছু ইলিশ নিয়ে বসে আছেন বিক্রেতা। ছবি : কালবেলা

ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মার ইলিশ যেন সোনার হরিণ। দামও আকাশছোঁয়া। গরিব-অসহায় মানুষ তো দূরের কথা, মধ্যবিত্ত পরিবারের জন্যও ইলিশ এখন স্বপ্নের খাবার।

সোমবার (২৫ আগস্ট) সকালে চাঁদপুর মাছ ঘাট ঘুরে দেখা গেছে, বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে কয়েকগুণ।

মাছ ঘাটে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর পদ্মায় মাছ ধরা আশানুরূপ হয়নি। ফলে কম পরিমাণ মাছ বেশি দামে কিনতে হচ্ছে ব্যবসায়ীদের। আর সেই খরচ পুষিয়ে নিতে বাজারে চড়া দামে বিক্রি করা ছাড়া উপায় নেই।

বর্তমান বাজারদর— ৫০০-৬০০ গ্রাম সাইজের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা, ৮০০-৯০০ গ্রাম সাইজ প্রতি কেজি ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। ১ কেজি সাইজ প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা। দেড় কেজি সাইজ প্রতি কেজি ৩ হাজার ২০০ টাকা, ২ কেজি সাইজ প্রতি কেজি ৪ হাজার টাকা।

চাঁদপুর মাছ ঘাটের এক পাইকারি ব্যবসায়ী রুবেল গাজী জানান, মৌসুম এলেও মাছের জোগান খুব কম। বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও দামের ঝাঁজ লেগেছে। সাধারণ মানুষ হয়তো কষ্ট পাচ্ছেন, কিন্তু আমাদেরও কিছু করার নেই।

অন্যদিকে ক্রেতারা বলছেন, এমন ভরা মৌসুমেও এত দামে ইলিশ কেনা সম্ভব নয়। ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

চাঁদপুরের পদ্মার ইলিশ দেশজুড়ে খ্যাতি অর্জন করলেও সরবরাহ সংকটের কারণে এবারের মৌসুমে ইলিশ গরিব মানুষের জন্য কেবল স্বপ্ন হয়েই রইল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১০

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১১

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১২

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৩

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৪

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৫

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৬

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৭

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৮

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৯

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X