কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

ড. কামাল হোসেন। পুরোনো ছবি
ড. কামাল হোসেন। পুরোনো ছবি

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি, এমন অভিযোগ করে সংবিধানকে বিতর্কিত কিংবা সংবিধান নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. কামাল হোসেন বলেন, ‘আমরা সংবিধানের মূলনীতি থেকে সরে যাচ্ছি। এ থেকে কীভাবে পাস কাটিয়ে দেশ শাসন করা যায়, সেই প্রবণতাই আমরা দেখছি। এই প্রবণতা থেকে আমাদের সরে থাকতে হবে। সংবিধানকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আসুন, আমরা সংবিধানকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করব না, বিতর্কিত করব না, বিশেষ করে মৌলিক বিষয়গুলোকে বিতর্কিত করব না। তাহলে দেশে গণতন্ত্র থাকবে, সুশাসন থাকবে, মানুষ তার মৌলিক অধিকার ভোগ করতে পারবে। এটা নিয়ে আমরা কোনো আপস করব না। আপস করার কোনো প্রশ্নই ওঠে না।’

তিনি বলেন, ‘সমষ্টিগতভাবে আজ আমাদের সমাজ ব্যবস্থা, শাসনব্যবস্থা সংকটের মধ্যে পড়ে গেছে। কারণ, সংবিধানের মূলনীতি না মেনে কিংবা পাস কাটিয়ে আমরা দেশ শাসনের চেষ্টা করছি। আমরা যদি দেশে সুশাসন ও সাংবিধানিক শাসন চাই, তাহলে সংবিধানের মূলনীতিকে অক্ষরে অক্ষরে পালন ও শ্রদ্ধা করতে হবে। যত কঠিনই হোক না কেন, আমরা যেন এখান থেকে সরে না যাই, কোনো আপস না করি। কিন্তু সংবিধানের মূলনীতি মেনে দায়িত্ব পালনে আমাদের যেটা করণীয়, সেটা করছি না। আমরা আইনজীবীরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে সংবিধানের মূলনীতিকে নানানভাবে অপব্যাখ্যা করে কার্যকর হতে দিচ্ছি না। দেশ যে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যে সংকটের মধ্যে আমরা বাস করছি। এটাই হলো এর মূল কারণ।’

ড. কামাল বলেন, ‘আমাদের এখন দেখতে হবে, কোন কোন ব্যাপারে এগুলো পালন হচ্ছে না। সেগুলো যাদের পালন করার কথা, তারা যেন পালন করে। সে ব্যবস্থা করতে হবে। না পালন করলে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হোক। কারণ, যারা সংশ্লিষ্ট দায়িত্বে থাকেন, তারা শপথ নিয়ে থাকেন যে, এই সংবিধানকে অক্ষরে অক্ষরে পালন করবেন। কিন্তু শপথ ভঙ্গ করে তারা যদি সেখান থেকে সরে যান, তাহলে সংবিধানও থাকে না, সংবিধানের শাসনও থাকে না, সুশাসনও থাকে না।’

তিনি আরও বলেন, ‘আইনজীবীদের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিন্নমত থাকতে পারে; কিন্তু মৌলিক বিষয় নিয়ে, সংবিধানের মূলনীতি নিয়ে দ্বিমত করা যাবে না। এখানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে সুশাসন ও সাংবিধানিক শাসনে নিতে হলে এর কোনো বিকল্প নেই।’

সংগঠনের সভাপতি ও গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১০

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৩

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৪

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৫

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১৭

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৮

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

১৯

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

২০
X