তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

ফের ৭ ডিগ্রির ঘরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, কুয়াশাবিহীন কনকনে শীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকালে ছিল না তেমন কুয়াশা। ছবি : কালবেলা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকালে ছিল না তেমন কুয়াশা। ছবি : কালবেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহ বইছে। ফের কনকনে শীতে জবুথবু এ অঞ্চলের মানুষ। এরই মধ্যে অঞ্চলটিতে তাপমাত্রা আরও কমলো। জেলার তেঁতুলিয়ায় এখন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশাও পড়ছে। সঙ্গে ঠান্ডা বাতাস অব্যাহত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে দিনে রোদের দেখা মিললেও তাতে খুব একটা তাপ নেই। বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাসের তীব্রতা আরও বাড়ে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শীত উপেক্ষা করে সকালেই বিভিন্ন পেশার শ্রমজীবীরা কাজে যাচ্ছেন। নদীতে পাথর উত্তোলন, বোরো আবাদসহ বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। তবে এতে তাদের কষ্ট পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, ফের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। রাতভর প্রচণ্ড ঠান্ডা অনুভব হয়েছে। এ অঞ্চলে দিনের তুলনায় রাতে শীত অনুভূত হয় বেশি।

এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু ও বৃদ্ধ রোগী। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, গত কয়েক দিন ধরে সকালে ও সন্ধ্যায় কুয়াশা না থাকায় হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে, যা সামনের দিনে কমার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

১০

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

১১

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১২

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১৩

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১৪

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১৫

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১৬

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৭

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৮

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

২০
X