কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৯ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শ্যালিকার বিয়েতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

হাসপাতালে মৃতের স্বজনদের ভিড়। ছবি : কালবেলা
হাসপাতালে মৃতের স্বজনদের ভিড়। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শ্যালিকার বিয়ের দাওয়াত খেতে এসে বিকাশ চন্দ্র সরকার নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বিকাশ কুচবিহার জেলার কুস্তিবাড়ি দক্ষিণ থাপাইটারি গ্রামের মিলন চন্দ্র সরকারের ছেলে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শ্যালিকার বিয়ের অনুষ্ঠানের জন্য গত ২১ জানুয়ারি স্ত্রী শেফালী সরকার ও ৩ বছরের ছেলে সন্তানকে নিয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের শশুর শ্রীকৃষ্ণ রায় মেঘারামের বাড়িতে আসেন তিনি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন বিকাশের শ্বাসকষ্ট ও বুকে ব্যথা শুরু হলে শ্বশুর বাড়ির লোকজন স্থানীয় এক পল্লী চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা দিলে কিছুটা সুস্থ হন তিনি। পরে আবারও রোববার বিকেলে বিকাশের শ্বাসকষ্ট দেখা দিলে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু জানান, আমার ইউনিয়নে বিকাশ গত ২০ দিন আগে স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্যালিকার বিয়ে খেতে আসেন। পরে রোববার অসুস্থ হলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমীন আক্ততার জানান, ওই রোগীটি হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেছে। ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, অসুস্থতার কারণে বিকাশের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১০

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১১

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১২

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৩

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৪

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৫

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১৬

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১৭

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৮

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৯

একসঙ্গে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

২০
X