রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৯ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

অভিমানে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রাজবাড়ী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
রাজবাড়ী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

রাজবাড়ীতে খালাতো বোনকে বিয়ে না করতে পেরে অভিমানে নাঈম খান নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুরে এ ঘটনা ঘটেছে। নিহত নাঈম খান ওই এলাকার মান্নান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা কালবেলাকে জানায়, নাঈমের সঙ্গে তার খালাতো বোনের প্রেমের সম্পর্ক ছিল। ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলে মেয়ের বাড়ি থেকে না করে দেয়। এ নিয়ে নাঈম তার মায়ের সঙ্গে সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে সে তার নিজ রুমে গিয়ে কাপড় দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেয়। পরবর্তীতে নাঈমের মা রুমে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করে।

নাঈমের বাবা মান্নান খান কালবেলাকে বলেন, নাঈম শিশু থাকতে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এবং সে সময় থেকেই তিনি ছেলেকে মানুষ করেছেন। ৭ম শ্রেণিতে পড়া অবস্থায় মোটরসাইকেলের লোভ দেখিয়ে ওর মা নাঈমকে নিয়ে যায়। এরপর দুইবার মোটরসাইকেল এক্সিডেন্ট করে নাঈম। তারপর অনেকে রাগারাগি করে মোটরসাইকেল বিক্রি করিয়েছেন এবং ছেলেকে নিজের কাছে রাখার চেষ্টা করেছেন। গতবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে ফেল করে নাঈম।

এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

রাজবাড়ী সদর থানার এসআই আবুল হোসেন কালবেলাকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। গলায় ফাঁস নেওয়ার চিহ্ন রয়েছে। ময়নতদন্তের রিপোর্ট পাবার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এরপরই বিস্তারিত বলতে পারব। তবে এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X